বিপদে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনসিংটন ওভালে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইয়োহান বোথার দারুণ বোলিংয়ে (৪/৫৬) ২৩১ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের চেয়ে ১১৫ রানে এগিয়ে থেকে কাল তৃতীয় দিনে প্রথম ইনিংস শেষ করল দক্ষিণ আফ্রিকা। ১৩৪.৪ ওভারে ৩৪৬ রান তুলে অলআউট তারা। অ্যাশওয়েল প্রিন্স অপরাজিত ছিলেন ৭৮ রানে। ডি ভিলিয়ার্স করেছেন ৭৩ রান। সুলেমান বেন ৮১ রানে নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ৩ উইকেটে তুলেছে ৬০ রান। ওয়েবসাইট।