রিজার্ভ ডেতেও বৃষ্টির উপদ্রব। পোর্ট অব স্পেনে কাল শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা শেষ পর্যন্ত হলো ৪১ ওভারের। কুমার সাঙ্গাকারার ৯৫ বলে অপরাজিত ৯০ রানে ভর করে লঙ্কানরা ৮ উইকেট হারিয়ে করেছে ২১৯ রান। ৩২ ওভারে মাত্র ১২২ রান করা শ্রীলঙ্কা শেষ ৯ ওভারে তুলেছে ৯৭। ডি-এল পদ্ধতিতে ২৩০ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। এই প্রতিবেদন লেখার সময় ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান তুলে বিপদেই ছিল স্বাগতিকেরা। ওয়েবসাইট।