প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল চ্যাংকের মনে আছে? সেই যে চীনা বংশোদ্ভূত আমেরিকান টেনিস তারকা। হইচই ফেলে দিয়েছিলেন ১৯৮৯ ফ্রেঞ্চ ওপেনে। চতুর্থ রাউন্ডে হারালেন বিশ্বের ১ নম্বর ইভান লেন্ডলকে, এরপর গড়লেন সবচেয়ে কম বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৭ বছর তিন মাস)। শুরুর সেই ঝলকই শেষ। এরপর ফ্রেঞ্চ ওপেন তো দূরের কথা, ১৫ বছরের পেশাদার ক্যারিয়ারে আর কোনো গ্র্যান্ড স্লামই জিততে পারেনি! ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়নের অভিজ্ঞতা আবার উল্টো। ক্যারিয়ার গোধূলিতে (৩৪ বছর ১০ মাস) ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন আঁন্দ্রেস গিমেনো। এই স্প্যানিয়ার্ডের একমাত্র গ্র্যান্ড স্লাম ছিল এটাই!