বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ উইকেটে ১৫২ থেকে ৬ উইকেটে ১৬৬। পরশু পোর্ট এলিজাবেথ টেস্টে ধপাস করেই পতন হলো অস্ট্রেলিয়ার। ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত উদ্বোধনী জুটির পর হঠাৎই দেউলিয়া সফরকারীরা। দলটির তিন থেকে সাত নম্বর পাঁচ ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৭ রান। এর ৫ রানই আবার ডুলানের। ১ রান করে পেয়েছেন ক্লার্ক ও ব্র্যাড। মার্শ ও স্মিথ বগলদাবা করেছেন হাঁস। টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে তিন থেকে সাতের অবদান এর চেয়ে কম ছিল মাত্র একবারই। বছর দুয়েক আগে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই অস্ট্রেলিয়ারই
৫ রান। পন্টিং, হাসি ও হাডিন শূন্য রানে আউট হয়েছিলেন। ক্লার্ক করেছিলেন ২, জনসন ৩।