বিপর্যয়ে 'এ' দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগেই। কাল হলো সাগিকর হাইপারফরম্যান্সের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ওয়ানডে। বারবাডোজের কার্লটন ক্রিকেট মাঠে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৯৭ রান।
দলের ১৬ রানে ওপেনার আবদুল মজিদের (৩) আউটের পর নুরুল হাসান ও মার্শাল আইয়ুবের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬২ রান। কিন্তু দলের ৭৮ রানে হাসান (৪৫) ও ৮৬ রানে মার্শাল (২৫) ফিরে গেলে ছোটখাটো একটা বিপর্যয়েই পড়ে ‘এ’ দল।