বিপর্যয়ের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭ রানে নেই ৩ উইকেট। সেখান থেকেই চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের ২৮৮ রানের জুটি। চতুর্থ উইকেট জুটিতে ভারতের বিপক্ষে নতুন রেকর্ড। টেস্ট ক্রিকেটে ৫০ বা তার কম রানে ৩ উইকেট পড়েছে, এমন ইনিংসগুলোয় চতুর্থ উইকেটে ২০০ ছাড়ানো জুটি আছে মাত্র ১৪টি। পন্টিং-ক্লার্কের জুটিটি এই তালিকায় ওপরের দিক থেকে যৌথভাবে দ্বিতীয় স্থানে। ১৯৯৭ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ রান ৩ উইকেট পড়ে যাওয়ার পর ঠিক ২৮৮ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের নাসের হুসেইন ও গ্রাহাম থর্প। এক নম্বরে ১৯৩৪ সালে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে বিল পন্সফোর্ডের ৩৮৮ রানের জুটিটি। হেডিংলির ওই ম্যাচে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।