বিপাকে কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার থেকে কেভিন পিটারসেনের কিছুদিন দূরেই থাকা উচিত। এর আগে টুইটারে বেফাঁস মন্তব্য করে জরিমানা গুনতে হয়েছিল কেপিকে। আবারও নতুন করে টুইটারে উসকে দিয়েছেন বিতর্ক। কাল প্রথমে টুইট করেছিলেন—‘বলুন তো, অস্ট্রেলিয়ানদের আমরা কী বলে ডাকি?’ এতটুকু ঠিক ছিল। ছয় ঘণ্টা পর নিজেই প্রশ্নটার উত্তর দিয়েছেন। লিখেছেন, ‘আমার আগের প্রশ্নের উত্তর “অপরাধী”।’ সেখানে আবার সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেমিয়েন মার্টিনের জবাব, ‘আসলেই?’ অস্ট্রেলিয়ানদের ইতিহাস নিয়ে কেপি রসিকতা করেই নিশ্চয় কথাটা বলেছেন। কিন্তু বলা তো যায় না, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়! ওয়েবসাইট।