বিপাকে পড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বিপাকে পড়েছে এএফসি উইম্বলডন। একটু না, ভালোই বিপাকে। গত্যন্তর না দেখে শেষ পর্যন্ত শরণাপন্ন হতে হয়েছে সমর্থকদের। আহ্বান জানিয়েছে, কারও বাড়িতে বাড়তি কোনো কামরা খালি আছে কি না। তা কামরা দিয়ে কী দরকার ইংল্যান্ডের চতুর্থ বিভাগের এই ক্লাবের? দলবদলের এই ভরা মৌসুমে কয়েকজন খেলোয়াড়কে ক্লাবটি ধারে এনেছে। কিন্তু আর্থিক অবস্থা এতটাই খারাপ, থাকার জন্য হোটেলের ব্যবস্থা পর্যন্ত করতে পারছে না। সে জন্যই এখন সমর্থকদের বাড়িতে বন্দোবস্ত করে দেওয়ার জন্য ধরনা দিতে হচ্ছে। ক্লাবটির ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই ‘অদ্ভুত’ আহ্বান। ওয়েবসাইট।