বিপিএল বর্জন করবেন বিদেশিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল বর্জন করতে পারেন বিদেশি খেলোয়াড়েরা। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার প্রধান নির্বাহী টিম মে কাল সতর্ক করে দিয়ে বলেছেন, বকেয়া পাওনা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই এ সিদ্ধান্ত নিতে পারেন খেলোয়াড়েরা। মে গতকাল ক্রিকইনফো ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘বর্জনের ব্যাপারটাকে খেলোয়াড়েরা খুব গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। কারণ, এ ছাড়া তাঁরা আর কি-ই বা করতে পারেন।’ ওয়েবসাইট।