বিপিএলের আজকের ম্যাচ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট রয়্যালস ও চিটাগং কিংসের মধ্যকার আজ রোববারের বিপিএলের সেমিফাইনালটি বৃষ্টির কারণে মাঠে গড়ানো সম্ভব হয়নি। কাল সোমবার সন্ধ্যা ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু থেমে থেমে চলা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর আম্পায়াররা সিদ্ধান্ত নেন, কাল সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।এরই মধ্যে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। কাল সিলেট রয়্যালস ও চিটাগং কিংসের মধ্যে জয়ী দল ফাইনালে খেলবে ঢাকার বিপক্ষে। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার সন্ধ্যা ছয়টায়।