বিপিএলের টিকিট ইউসিবিএলেও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির কথা থাকলেও বিক্রি শুরু হয়েছে আসলে কাল থেকে। এয়ারটেলের আউটলেটে পাওয়া যাচ্ছে টিকিট। এ ছাড়া আজ থেকে ঢাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১০টি শাখা থেকেও বিপিএলের টিকিট বিক্রি করা হবে। চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠেয় ম্যাচের টিকিট বিক্রি হবে চট্টগ্রামের তিনটি ও খুলনার দুটি শাখা থেকে। অবশ্য এই দুই ভেন্যুর ম্যাচের টিকিট বিক্রি আজই শুরু হচ্ছে না।