বিপিএলের নিলাম কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দল কেনাবেচার নিলাম অনুষ্ঠিত হবে কাল মঙ্গলবার। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে নিলামের এই কার্যক্রম।বাসসের খবরে বলা হয়, ছয়টি বিভাগীয় দলের জন্য এ পর্যন্ত নয়টি দরপত্র বিক্রি হয়েছে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বেলা ১১টায় কোম্পানিগুলো তাদের দরপত্র জমা দেবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবার সামনে দরপত্র খেলা হবে।গুঞ্জন রয়েছে, বিভাগীয় দলগুলোর প্রাথমিক নাম এরই মধ্যে ঠিক হয়ে গেছে। তবে এমন গুঞ্জন নাকচ করে দিয়ে আলমগীর বলেন, নামের সঙ্গে দল ক্রয়কারীর স্বার্থের একটি বিষয় জড়িত রয়েছে। সে কারণে এ মুহূর্তে নাম ঠিক করা সম্ভব হয়নি। বিপিএলের এই কর্মকর্তা জানান, প্রতিটি দল কেনার জন্য বোর্ড সর্বনিম্ন ১০ লাখ মার্কিন ডলার বেঁধে দিয়েছে।আগামী ৯ ফেব্রুয়ারি বিপিএলের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ প্রতিযোগিতায় মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিনটি।