বিপিএলের পাওনা পরিশোধের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাওনা টাকা নিয়ে কম হইচই হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তিও এতে ক্ষুণ্ন হয়েছে। অবশেষে সুরাহার একটা উদ্যোগ নিল বিসিবি। বিপিএল দলগুলোর মালিকদের সঙ্গে কাল বসেছিলেন বিসিবির প্রধান আ হ ম মুস্তফা কামাল। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন ৯ মের মধ্যে বিদেশি ক্রিকেটারকে সব পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হবে। আর স্থানীয় ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হবে ৩১ মের মধ্যে।প্রথম বিপিএল শেষ হয়েছে প্রায় তিন মাস হতে চলল। পাওনা টাকা বুঝিয়ে না দেওয়াটা দেশের ক্রিকেটের জন্য একরকম বিব্রতকরই ছিল। প্রকাশ্যে মুখ না খুললেও দেশি-বিদেশি অনেক ক্রিকেটারই এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন। বিদেশি ক্রিকেটাররা অবশ্য তুলনামূলক বেশি টাকা পেয়েছেন এ পর্যন্ত। কিন্তু দেশি ক্রিকেটারদের অনেককে ২০-২৫ শতাংশ মাত্র দেওয়া হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চলমান জটিলতা সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে আরেক দফা। এ নিয়ে আজ জরুরি বৈঠক ডাকা হয়েছে।