বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ ঢাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার মাহমুদের ৪৭ বলে অপরাজিত ৭৭ রান। ইমরান নাজিরের ৩৫ বলে ৫৮ রান। কাইরন পোলার্ডের ১৫ বলে ৩৬ রান। মিরপুরে আজ আজহার-নাজির-পোলার্ডের তাণ্ডবে বিপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ২০৮ রান তোলার কৃতিত্ব অর্জন করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস।টস জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন বরিশাল বার্নার্সের অধিনায়ক শাহরিয়ার নাফীস। এই আমন্ত্রণ বরিশালের জন্য ‘কাল’ হয়ে দেখা দিতে খুব একটা সময় লাগেনি।শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির। সময় যতই গড়িয়েছে, বেড়েছে ঝড়ের গতিও। ঢাকার পর্বতসম সংগ্রহের চ্যালেঞ্জে বরিশাল কতটা লড়তে পারে, এটাই এখন দেখার অপেক্ষা।সংক্ষিপ্ত স্কোর:ঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০৮/৫ (২০ ওভার)আজহার ৪৭, নাজির ৩৫, পোলার্ড ১৫ ইয়াসির ৩০/২, কবির ৩!/২টস: বরিশাল বার্নার্স