বিপিএলের স্পনসর ডেসটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট বিক্রির স্বত্ব বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকায়। সে তুলনায় বিপিএলের টাইটেল স্পনসরশিপ বিক্রি হলো অনেকটা সুলভেই। মাত্র সাড়ে সাত কোটি টাকায় এক বছরের জন্য এই স্বত্ব কিনে নিয়েছে ডেসটিনি গ্রুপ।কাল ঢাকার এক হোটেলে গেম অন স্পোর্টস ও ডেসটিনি গ্রুপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, গেম অন স্পোর্টসের পরিচালক অঞ্জন গাঙ্গুলী, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন, ভাইস চেয়ারম্যান গোফরানুল হক, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল ও চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনায়েতুর রহমান বাপ্পী জানান, বিদেশে বিপিএলের খেলা দেখাবে স্যাটেলাইট চ্যানেল ইএসপিএন। চ্যানেল নাইনের সঙ্গে গত পরশু এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাঁদের। এ ছাড়া দেশের সব জায়গা থেকে দর্শকেরা খেলা দেখতে পারবে চ্যানেল নাইনের মাধ্যমে। ‘আগামী ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চ্যানেল নাইনের যাত্রা শুরু হবে। আমরা আশা করছি, দেশের যেকোনো জায়গা থেকেই দর্শকেরা চ্যানেল নাইনে বিপিএলের খেলা উপভোগ করতে পারবে’—বলেছেন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক।