বিপুল বিক্রমে তৃতীয় রাউন্ডে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আরেক সহজ প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের রায়ান সুইটিংকেও সহজে হারিয়েছেন তিনি।নাদাল সুইটিংকে পরাজিত করেন ৬-২, ৬-১, ৬-১ গেমে একেবারে ঝড়ের গতিতে। ম্যাচটির স্থায়িত্ব ছিল মাত্র ৪২ মিনিট। তৃতীয় রাউন্ডে নাদাল স্বদেশি ফেলিসিয়ানো লোপেজ অথবা অস্ট্রেলীয় বার্নার্ড টমিকের বিপক্ষে খেলবেন।সুইটিংকে পরাজিত করে নাদাল যেকোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় টানা ২৩ ম্যাচ জিতলেন।কাতার ওপেনে খেলতে গিয়ে অসুস্থ হওয়ার পর নাদাল যে সেটি কাটিয়ে উঠেছেন, তা প্রমাণ করলেন সুইটিংকে সহজে হারিয়ে।ম্যাচ জিতে নিজের প্রতিক্রিয়ায় নাদাল বলেন, ‘সেই অসুস্থতা কাটিয়ে এ মুহূর্তে আমি একেবারেই সুস্থ।’