বিবারে মত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্নান্দো আলোনসো আর লুইস হ্যামিল্টনের মতো রেসের তারকারা থাকবেন। তার পরও রোববারের সিঙ্গাপুর ফর্মুলা ওয়ানের গ্রাঁ প্রিঁ নিয়ে মাতামাতি নেই বললেই চলে। তার বদলে গোটা সিঙ্গাপুর উন্মত্ত জাস্টিন বিবারকে নিয়ে। পরদিন কানাডিয়ান পপতারকার কনসার্ট একই শহরে। সঙ্গে থাকছেন বারবাডিয়ান গায়িকা রিয়ানা আর আমেরিকান রক ব্যান্ড দ্য কিলারসও। আর কী চাই! সবার মনোযোগ অন্যদিকে চলে যাওয়ায় গ্রাঁ প্রিঁ কতটা জমবে এটা নিয়েই এখন সন্দিহান ফর্মুলা ওয়ানের স্থানীয় আয়োজকেরা। চেষ্টা তারা কম করছেন না, কিন্তু সংবাদমাধ্যম যে মেতে আছে বিবারকে নিয়েই! ওয়েবসাইট।