বিবাহ-বিভ্রাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম স্ত্রী নওরিনকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে। এখন শোনা যাচ্ছে, মোহাম্মদ আজহারউদ্দিন নাকি তৃতীয় বিয়েও করেছেন। মহারাষ্ট্র টাইমস নামে একটি ভারতীয় দৈনিক তো পাত্রীর নাম-পরিচয়ও লিখে দিয়েছে! তাদের দাবি অনুযায়ী পাত্রীর নাম শ্যানন মেরি। লস অ্যাঞ্জেলসে বড় হয়ে ওঠা শ্যাননের কয়েক বছর ধরেই দিল্লিতে বসবাস। আজহারের সঙ্গে তাঁর সম্পর্ক দুই বছর ধরে। গত সেপ্টেম্বরে আজহারের গাড়িচালক জান মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় মারা যান। শোকসন্ত্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে অকালপ্রয়াত সেই চালকের বাড়িতে শ্যাননকে নিয়ে গিয়েছিলেন আজহার। সেখানেই নাকি শ্যাননকে নিজের স্ত্রী পরিচয় দেন আজহার। চাউর হয়ে যাওয়া তৃতীয় বিয়ের খবরটি অস্বীকার করেছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘আমার তৃতীয় বিয়ে নিয়ে সব খবর মিথ্যা ও ভিত্তিহীন।’ কোনটি সত্যি তা অবশ্য সময়ই বলবে। ডিএনএ।