বিবিসির সেরা বোল্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে বিবিসির বর্ষসেরা বিদেশি ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন উসাইন বোল্ট। লন্ডন অলিম্পিকে তিন সোনাজয়ী এই জ্যামাইকান স্প্রিন্টার তৃতীয়বারের মতো পেলেন এই স্বীকৃতি। টানা দুটি অলিম্পিকে ১০০ মি., ২০০ মি. ও ৪x১০০ মিটার রিলের সোনা জেতা বোল্ট এর আগে ২০০৮ ও ২০০৯ সালেও জিতেছিলেন এই সম্মান। ব্রিটেনের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হয়েছেন অলিম্পিক ও ট্যুর ডি ফ্রান্স জয়ী সাইক্লিস্ট ব্রাডলি উইগিনস। সমর্থকদের ভোটে উইগিনস পেছনে ফেলেছেন জেসিকা এনিস, অ্যান্ডি মারে ও মো ফারাহর মতো তারকাদের। ওয়েবসাইট।