বিব্রত আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন কুক্ষণেই না সম্মতি দিতে গিয়েছিলেন শহীদ আফ্রিদি! এতে তাঁর ভাবমূর্তি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যায় হু শহীদ আফ্রিদি নামে একটা ছবি নির্মিত হয়েছে পাকিস্তানে। নাম শুনেই বুঝতে পারছেন, ১০ লাখ ডলারের এই ছবি আবর্তিত আফ্রিদিকে নিয়েই। সবকিছু ঠিকই ছিল। কিন্তু ছবির ট্রেলার প্রচারের পরই নড়ল টনকটা। একটি দৃশ্যে দেখা যায় ছবির আফ্রিদি নৈশক্লাবে এক মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। এটা দেখার পরেই ভীষণ চটেছেন পাকিস্তানি ক্রিকেটার, এই ‘অশ্লীল’ দৃশ্যটি ছবি থেকে ছেঁটে ফেলারও দাবি জানিয়েছেন। বলছেন এমন জানলে কখনো তাঁকে নিয়ে ছবি তৈরির অনুমতি দিতেন না! এএফপি।