বিব্রত ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মহিলা ফুটবল নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেঁসে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনে বইছে সমালোচনার ঝড়। কিন্তু ইব্রাহিমোভিচের দাবি, তিনি আসলে মজা করেই কথাটা বলেছিলেন। ‘অজ্ঞ’ রিপোর্টার তাঁর রসিকতা বুঝতে না পেরে পত্রিকায় লিখে দিয়ে তাঁকে ফাঁসিয়েছেন। ঘটনাটা গত মাসে সুইডেনে এক পুরস্কার নিতে গিয়ে। সুইডেনের একটি পত্রিকা পিএসজির তারকাকে উদ্ধৃত করে লিখে দেয়, দেশের মহিলা ফুটবলকে ইব্রাহিমোভিচ ‘বিরক্তিকর ও হতাশার’ বলেছেন। স্রেফ মজা করেছিলেন জানিয়ে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘সুইডেনে এটা খুব সংবেদনশীল বিষয়। আসলে দোষ আমারই। আমারই উচিত হয়নি ওই রিপোর্টারের সঙ্গে কথা বলা।’ ওয়েবসাইট।