বিব্রত উইলিয়ান
সময়টা তাও একরকম যাচ্ছিল। ব্রাজিল দলের সঙ্গে থেকে বেশির ভাগ সময় বেঞ্চে বসে পার করলেও গ্রুপপর্বের শেষ দুই ম্যাচের িদ্বতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন উইলিয়ান। কিন্তু সংবাদমাধ্যমে উল্টাপাল্টা কথা বলে তাঁর বাবা সেভেরিনো দা সিলভা এমনই এক গোলমাল বাধিয়ে দিলেন যে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির সঙ্গেই উইলিয়ানের সম্পর্কটা এখন তিক্ত হওয়ার আশঙ্কায়। সেভেরিনো দ্যা সিলভা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় উইলিয়ানকে শুরু থেকে খেলানো উচিত। দলের নীতিনির্ধারণী ব্যাপার নিয়ে বাবার এমন মন্তব্য বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে ব্রাজিল মিডফিল্ডারকে। বাবাকে তাই কম কথা বলার পরামর্শ দিয়েছেন চেলসি তারকা উইলিয়ান। সংবাদমাধ্যমকে সেটা জানিয়ে বলেছেন, ‘আমি ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছি। এখন থেকে আর কোনো কিছু বলতে নিষেধ করে দিয়েছি তাঁকে।’ হাসতে হাসতে অবশ্য সঙ্গে এটাও বলেছেন, ‘বাবা আসলে খুব আবেগপ্রবণ মানুষ। মাঝেমধ্যে একটু বেশি কথা বলে ফেলেন।’ ইয়াহু স্পোর্টস