বিব্রতকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে অ্যান্ডি মারে এখন ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটিদের একজন। জুডি মারেও যে প্রচারের আলোয় চলে আসবেন তাতে আর বিচিত্র কী! তবে ব্যাপারটা খুব একটা উপভোগ করেন না নতুন উইম্বলডন চ্যাম্পিয়নের মা। খ্যাতির বিড়ম্বনা এড়াতে তাই নিজের পরিচয়ও লুকিয়েছিলেন। সেটাই দাঁড়ায় কাল হয়ে। স্পা করাতে গিয়ে এক মহিলা জানতে চেয়েছিলেন তিনি অ্যান্ডি মারের মা কিনা। জুডি পরিচয়টা চেপে যান। এরপরই ভীষণ বিব্রত হতে হয়, কারণ সেই মহিলা বলেন অ্যান্ডি মারের মাকে তিনি একদমই সহ্য করতে পারেন না। জুডির তো তখন ‘ধরণি দ্বিধা হও’ অবস্থা! ওয়েবসাইট।