বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে নেত্রকোনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে গাজীপুরকে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। আজ অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ। বেলা ৩টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।