বিভাগীয় মহিলা ক্রীড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভাগীয় মহিলা ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছে রাজশাহী জেলা দল। সোমবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে কাবাডিতে রাজশাহী ৫টি লোনাসহ ৬১-৯ পয়েন্টে নওগাঁকে এবং বগুড়া ৪৬-১৯ পয়েন্টে পাবনাকে হারিয়ে ফাইনালে উঠেছে। হ্যান্ডবলে নাটোর মাঠে আসেনি, ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। ৬-৩ গোলে পাবনাকে হারিয়ে এই ইভেন্টের আরেক ফাইনালিস্ট জয়পুরহাট। ভলিবলে পাবনা ২-০ সেটে নওগাঁকে এবং রাজশাহী একই ব্যবধানে বগুড়াকে হারিয়ে ফাইনালে উঠেছে।