বিভীষণ পানেসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধের ময়দানে শত্রুকে যত অপ্রস্তুত অবস্থায় পাওয়া যায়, ততই ভালো। অথচ মন্টি পানেসার কিনা বিভীষণের ভূমিকায়! লর্ডস টেস্টের প্রস্তুতির সময় গত সপ্তাহে নেটে শচীন টেন্ডুলকারকে বোলিং করেছেন আর কেউ নয়, ইংল্যান্ডেরই স্পিনার পানেসার। এই নেট সেশনের আয়োজন ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) করেনি, করেনি পানেসারের ক্লাব এসেক্সও। তার পরও কীভাবে তিনি টেন্ডুলকারকে বোলিং করতে গেলেন, ভেবেই পাচ্ছে না ইসিবি। এ কারণে পানেসারের ওপর খুব চটেছে বোর্ড। তবে ইংল্যান্ডেরই কেউ কেউ এতে টেন্ডুলকারের চেয়ে পানেসারেরই লাভ দেখছেন বেশি। সাসেক্সের ক্রিকেট পরিচালক মার্ক রবিনসন যেমন বলেছেন, ‘এটা তো মন্টির জন্যই ভালো। টেন্ডুলকারকে বোলিং করতে গিয়ে ও নিশ্চয়ই অনেক কিছু শিখেছে।’ ওয়েবসাইট।