প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা টুর্নামেন্ট শুরু হওয়ার কত দিন আগে কোনো ফুটবল দল ভেন্যুতে পৌঁছায়? পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধার্থে সাধারণত তিন-চার দিন আগেই। তবে নাইজেরিয়া ফুটবল দল এদিক থেকে অনেক ‘ব্যতিক্রমী’। রিও অলিম্পিকে ওবি মিকেল-এজেকিয়েলদের প্রথম ম্যাচ জাপানের সঙ্গে, বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটায়। কিন্তু তারা ম্যাচের ভেন্যু মানাউসে এসেই পৌঁছাবে ম্যাচের মাত্র ১৩ ঘণ্টা আগে! ‘ব্যতিক্রমী’ একটা কারণেই এত দেরি। তাদের বহনকারী বিমানটা অনেক ছোট! যুক্তরাষ্ট্রের আটলান্টা হয়ে ব্রাজিলে আসার কথা ছিল নাইজেরিয়া দলের। ফ্লাইটের টাকা নিয়ে ঝামেলায় এমনিতেই সেখানে দেরি হয়েছিল। তার ওপর শোনা গেল এই অভিযোগ। দলের গণমাধ্যম কর্মকর্তা টিম এবিকাগবোরো বিবিসিকে বলেছেন, ‘বিমানের আকার নিয়ে খেলোয়াড়েরা একটু অস্বস্তিতে ছিল।’ বড় বিমান নিয়েই ব্রাজিলে আসার কথা ছিল তাদের। বিবিসি।