বিমান-বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে তিন দলই আছে লিগের শিরোপাদৌড়ে। চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল এখন পরস্পরকে ঘায়েল করার ছকই কষবে। কিন্তু একটি ব্যাপারে তাদের মধ্যে অদ্ভুত ঐক্য! এই তিন ক্লাবের খেলোয়াড়ই যে এখন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছেন ব্রাজিলের হয়ে। নামগুলো দেখুন—লিভারপুলের ফিলিপে কুতিনহো ও রবার্তো ফিরমিনো, চেলসির উইলিয়ান ও ডেভিড লুইজ এবং ম্যান সিটির ফার্নান্দিনহো। আরেকটি ম্যাচের জন্য চার দিন থাকতে হবে ব্রাজিলে। এরপর সবাইকে দ্রুতই ফিরতে হবে ইংল্যান্ডে, পরের সপ্তাহেই যে প্রিমিয়ার লিগের ম্যাচ। কিন্তু বাণিজ্যিক বিমানে ফিরতে গেলে অনেক সময় লেগে যাবে, সঙ্গে ভ্রমণক্লান্তি তো আছেই। তিন ক্লাব ব্রাজিলে তাদের খেলোয়াড়দের ফিরিয়ে আনার জন্য একসঙ্গে একটা বিমান ভাড়া করেছে। ভাড়ার ১ লাখ ২০ হাজার পাউন্ড দেবে সবাই মিলে! দ্য সান।