বিমান-বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদ্রিয়ানো গ্যালিয়ানি রেগেমেগে একাকার। শুক্রবার দোহায় জুভেন্টাসের সঙ্গে ইতালিয়ান সুপার কাপের ম্যাচ, অথচ ম্যাচের দুই দিন আগেও সেখানে পৌঁছাতে পারেননি তাঁর ক্লাব এসি মিলানের খেলোয়াড়েরা। মিলানের প্রধান নির্বাহী গ্যালিয়ানির তো রাগারই কথা। পরশু দোহার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মিলানের খেলোয়াড়দের, কিন্তু কারিগরি ত্রুটির কারণে তাঁদের বিমানটা তখনো পড়ে ছিল লন্ডনে। ওদিকে জুভেন্টাস আগেই দোহা পৌঁছে গেছে। গতকাল অবশ্য রওনা দেওয়ার কথা ছিল মিলানের, তবে গ্যালিয়ানির রাগ তাতে কমেনি, ‘জুভেন্টাস সেখানে গিয়ে গরমে মানিয়ে নিচ্ছে, কাল (বুধবার) মিলানের চেয়েও ২০ ডিগ্রি বেশি গরমে অনুশীলনও করবে। অথচ আমাদের হাতে সময় থাকবে মাত্র এক দিন!’ শোনা যাচ্ছে, গতকালও রওনা না দিতে পারলে মিলান ম্যাচটা খেলবেই না। এএফপি।