বিমানবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে হতে চেয়েছিলেন মৎস্যকন্যা। কিন্তু জলকে বড় ভয় ভিক্টোরিয়া আজারেঙ্কার। তাই মৎস্যকন্যা হতে পারেননি। হলেন বিমানবালা। ধন্দে পড়ে গেলেন? না, বেলারুশ টেনিস তারকা পেশা বদলাননি। তবে বিমানবালার ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছেন। সেটিও একটা গানের ভিডিওচিত্রে। ‘করেছেন’ না বলে অবশ্য ‘করতে হয়েছে’ বলাই ভালো। গানটা যিনি গেয়েছেন, সেই মার্কিন রক তারকা রেডফুর সঙ্গেই মন দেওয়া-নেওয়া চলছে আজারেঙ্কার। প্রেমিক তো তাঁকে পুরো ভিডিওতেই অভিনয় করার জন্য পীড়াপীড়ি করেছিলেন। শেষ পর্যন্ত অল্প সময়ের জন্যই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে আজারেঙ্কাকে। ওয়েবসাইট।