বিমূর্ত প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের দুটি পথ দুদিকে বেঁকে গেছে মাস চারেক আগে। ররি ম্যাকইলরয়কে এখন একা একাই আকাশের তারা গুনতে হয়। তাতে অবশ্য আফসোস নেই এই গলফারের। সময় নেই ক্যারোলিন ওজনিয়াকিকে নিয়ে বিলাপ করারও। কিন্তু শূন্য হৃদয় কি ফাঁকাই থেকে যাবে? সেখানে কি নতুন কারও অধিষ্ঠান হবে না? ম্যাকইলরয় কিন্তু তাঁর হৃদয়ের রানিকে পেয়ে গেছেন। এখন চলছে দুজনের নিবিড় অভিসার। কিন্তু কে সে সৌভাগ্যবতী? নাহ, মর্ত্যের কেউ নয়, সেই প্রেম বিমূর্ত। গলফই যে ম্যাকইলরয়ের নতুন প্রেমিকা! আইরিশ এই গলফার নিজ মুখেই জানিয়েছেন, ‘এ মুহূর্তে গলফই আমার প্রেমিকা। শিগগিরই অবস্থাটা বদলানোর সম্ভাবনাও নেই।’ অবশ্য প্রেমিকা যদি দুহাত ভরে দেয় তাহলে ম্যাকইলরয় আপত্তি করবেন কেন? ওজনিয়াকির সঙ্গে ছাড়াছাড়ির পর যে দারুণ ফর্মে আছেন! বিবিসি।