বিয়ারে চ্যাম্পিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ফুটবল, হাতে বিয়ার৷ ব্রাজিলে এটি নিত্যদৃশ্য৷ ফুটবলের দেশটা বিখ্যাত বিয়ারের জন্যও৷ বিশ্বের তৃতীয় বৃহত্তম বিয়ার উৎপাদনকারী দেশ ব্রাজিল, গত বছর উৎপাদিত হয়েছিল ১৩ বিলিয়ন লিটার! ফুটবল আর বিয়ারের সম্পর্ক আবার সেখানে খুব ঘনিষ্ঠ৷ চার ভাগের এক ভাগই বিয়ার যায় ফুটবলের পেটে৷ ম্যাচের সময়, জয়ের উৎসব বা হারের শোক—সবকিছুতেই বিয়ার চাই৷ একটি সমীক্ষা জানাচ্ছে, বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে বিয়ার পানের হার বেড়ে যাবে ৩৭ শতাংশ! বিশ্বকাপের মাসেই বিয়ার বিক্রি হবে প্রায় ৮২ কোটি ডলারের! ফুটবলে শিরোপা জিতুক বা না জিতুক, বিয়ার উৎপাদনে এবার বুঝি এক নম্বর হয়েই ছাড়বে ব্রাজিল! এএফপি৷