বিরক্ত যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারকে বিদায় জানিয়ে এসেছেন সেই যুক্তরাষ্ট্রেই, বোস্টনের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে। পার্শ্বপ্রতিক্রিয়া যা ছিল, দূর করে এসেছেন লন্ডনে। কিন্তু মন থেকেই ক্যানসারকে বের করতে পারছেন না যুবরাজ সিং। ভুলতে দিচ্ছে না ভারতের গণমাধ্যম। যেখানেই যান, একই প্রশ্ন শুনতে হয় তাঁকে। মঙ্গলবার তাঁর চণ্ডীগড়ের বাসায় গিয়েও কিছু সংবাদকর্মীর সেই একই কৌতূহল। ত্যক্তবিরক্ত যুবরাজ তাই রেহাই চেয়েছেন, ‘আমার অসুস্থতা নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আপনারা এমনভাবে কথা বলেন যেন আমি এখনো অসুস্থ!’পরে অবশ্য ধন্যবাদ জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। জানালেন সময়টা ছিল খুব কঠিন। আর অনুশীলন শুরুর মতো অবস্থায় আসার আগ পর্যন্ত ঘুরে বেড়াবেন দেশের অদেখা জায়গাগুলো। শচীন টেন্ডুলকারের রাজ্যসভার সদস্য হওয়ার প্রসঙ্গও উঠেছে। যুবরাজের কৌতুককর জবাব, ‘এখন তো শচীনকে বলতে হবে গুড মর্নিং স্যার!’ ওয়েবসাইট।