বিরক্ত রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত ধারে খেলছেন। কিন্তু সান্তোসের ইচ্ছা রবিনহোকে মিলান থেকে স্থায়ীভাবে নিয়ে আসা। সেটা হতে হলে আগে কথাবার্তা তো মিলতে হবে। রবিনহো নাকি এত বেশি বেতন চাইছেন, সেটি সান্তোসের সামর্থ্যের বাইরে। কথাটা যখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কানে গেল, তিনি উল্টো রেগে আগুন! এসব গুজবে যে তিনি বিরক্ত সেটা বললেন তাঁর বাবাও, ‘মিলানের মতো বেতন যে সান্তোস দিতে পারবে না, সেটা জেনেই রবিনহো ব্রাজিলে এসেছে। বেশি বেতন চাওয়ার তো প্রশ্নই আসে না।’ তাহলে বেশি বেতন চাওয়ার গুজব রটাল কে? ব্যাপারটা রহস্যময়! ওয়েবসাইট।