বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে নিয়ে প্রামাণ্যচিত্র। যা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শচীন টেন্ডুলকারের। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু কে বা কারা যেন ছড়িয়ে দিল রুপালি পর্দায় অভিষেক হচ্ছে টেন্ডুলকার-কন্যা সারার। ভারতের কিছু অনলাইন নিউজ পোর্টাল, এমনকি পত্রপত্রিকা পর্যন্ত ছেপে দিল সেই খবর। নির্মিতব্য সেই ছবিতে সারার বিপরীতে নাকি অভিনয় করবেন শহীদ কাপুর। ভিত্তিহীন এই খবরে হতাশ ভারতের ক্রিকেট কিংবদন্তি। টেন্ডুলকার যা বলছেন তাতে ব্যাপারটা ‘যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই’-র মতোই। সারা অভিনয় করবেন, আর সেটি টেন্ডুলকারকে জানতে হবে সংবাদমাধ্যম থেকে! টুইট করে সব গুজব বলে উড়িয়ে দিলেন টেন্ডুলকার, ‘লেখাপড়া নিয়ে ব্যস্ত সারা। তার চলচ্চিত্রে যোগ দেওয়ার ভিত্তিহীন, অনুমাননির্ভর এসব খবরে খুবই বিরক্ত হয়েছি।’ আইএএনএস।