ব্রিটিশ গণমাধ্যমের ওপর বেজায় চটেছেন ওয়েইন রুনি। কারণও আছে বৈকি! ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করছে পর্তুগালে। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুনি সেখানেই। দলের সঙ্গে অনুশীলন তিনি করছেন না৷ ফিটনেস বিশেষজ্ঞ দলের সহায়তায় চলছে তাঁর পুনর্বাসনের কাজ। কুঁচকিতে চোট পেয়েছিলেন, যে কারণে মৌসুমের শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু পর্তুগালে যাওয়া ইংলিশ সাংবাদিকেরা রুনির পেছনে লেগেই আছেন। ফিটনেস নিয়ে নানা রকম প্রতিবেদন পাঠাচ্ছে দেশে। একটু ছুটির আমেজে থাকা রুনি সংবাদমাধ্যমের এই কাজ-কারবারে বিরক্ত, ‘বিরক্তিকর হলো, ইংলিশ সংবাদমাধ্যম পর্তুগালেও আমাকে অনুসরণ করছে। যদিও আমি আমার সন্তানদের সঙ্গে আছি।’ এএফপি।
নবাগত!
ইতিহাসই গড়ে ফেলল স্পোর্ত বেয়জ। নতুন একজন খেলোয়াড় দলে এনেছে বলিভিয়ার এই ক্লাব। বেশি নয়, এই নবাগতের বয়স মাত্র ৫৪ বছর! চমকটা অবশ্য বয়সে নয়, খেলোয়াড় নিজেই। ইভো মোরালেস যে বলিভিয়ার প্রেসিডেন্টই! ফুটবলের একনিষ্ঠ ভক্ত মোরালেসের এই নাম লেখানো কাগজে-কলমে নয়। সব ম্যাচ না খেলতে পারলেও কিছু ম্যাচে মাঠে নামবেন। সেগুলোতে অন্তত ২০ মিনিটও নাকি খেলবেন। এর মধ্যেই স্পোর্ত ১০ নম্বর জার্সিটাও প্রেসিডেন্টকে দেওয়ার ঘোষণা দিয়েছে! ওয়েবসাইট। �0����a ��U �ু ব্রাজিল-দর্শকেরা নিজেদের দলকে দুয়ো কেন দিতে যাবে? ‘কারণ ব্রাজিল সমর্থকদের চাহিদা অনেক বেশি’—পেলের জবাব৷
গানের কথা লেখা শেষ । সম্প্রতি ব্রাজিলিয়ান দৈনিক ফোলহা ডি সাও পাওলোর সাংবাদিকদের সামনে গেয়ে শোনালেন গানের প্রথম লাইনটাও, ‘কত সুখ, কত কান্না দিয়েছে এই ফুটবল, এ আমাদের জাতির ধমনিতে।’ এক লাইন গেয়ে শোনালেও গানের নাম প্রকাশ করতে চাননি এখনই । তবে জানালেন, এরই মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়েছে। প্রত্যাশা, কিছুদিনের মধ্যেই প্রকাশও হবে।
যে দলের জন্য তাঁর এত আবেগ, সেই প্রত্যাশা পূরণ হবে? পেলে কিন্তু আশাবাদী, ‘আমাদের রক্ষণ দারুণ শক্তিশালী। এখন শুধু আক্রমণভাগটা আরেকটু ঘষামাজা করা দরকার।’
শুধু তা-ই নয়, এরই মধ্যে মারাকানায় ব্রাজিল-উরুগুয়ে ফাইনালের স্বপ্নও দেখতে শুরু করেছেন পেলে। ১৯৫০ বিশ্বকাপের ‘মারাকানজো’র প্রতিশোধ নয়তো হবে কী করে? এএফপি।