বিরতি বাড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ‘বিরতি সময়’ নিয়ে ভালোই ফ্যঁাকড়ায় পড়তে যাচ্ছে ফিফা। ব্রাসিলিয়ার রাজধানীর একটি শ্রম আদালত একটি নির্দেশনা জারি করেছেন গত শুক্রবার। এতে বলা হয়েছে, ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা হলে প্রতি ৩০ মিনিট পর একটি করে বিরতি রাখা বাধ্যতামূলক।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই এ নিয়ে দেনদরবার অনেক হয়। শুক্রবার ব্রাজিলীয় আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসে ফিফা। আলোচনায় কোনো সিদ্ধান্তে আসতে না পেরেই এই আদেশ জারি করা হয়। কোনো ম্যাচে এই আদেশ অমান্য হলে ফিফাকে গুনতে হবে ৯০ হাজার ডলার জরিমানা। আর আগের কোনো ম্যাচে এই আইন লঙ্ঘন করা হয়েছে কি না তা-ও খতিয়ে দেখবেন আদালত, হলেই জরিমানা। ওয়েবসাইট।