বিরাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ না খেলা ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। অন্য কিছু না হোক, অন্তত নিজের সাবেক ক্লাব অলিম্পিক মার্শেইয়ের খেলা তো দেখতে পারেন এরিক ক্যান্টোনা। কিন্তু ক্যান্টোনার ফ্রেঞ্চ লিগ নিয়েই কোনো আগ্রহই নেই, ‘ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ দেখতে যাওয়ার চেয়ে আরও অনেক কিছুই করার আছে।’ তা স্বদেশি লিগের প্রতি ক্যান্টোনার এই বিরাগ কেন? তাঁর মুখেই শুনুন, ‘আপনি যখন ছবি দেখতে যান, যে ছবিটা আপনাকে টানে সেটাই আপনি দেখেন। যেটা আপনাকে টানে না সেটা আপনি দেখেন না। একই কথা ফুটবলেও প্রযোজ্য।’ যত দিন না ফ্রান্সের কোনো ক্লাব বার্সেলোনার মতো খেলতে পারবে, তত দিনই নাকি ক্যান্টোনার এই বিরাগ থাকবে। ওয়েবসাইট।