বিরুদ্ধে প্রিমিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে এখন থেকেই উৎকণ্ঠার অন্ত নেই। জুন-জুলাই মাসে কাতারে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে। প্রচণ্ড গরমে ফুটবলারদের নাভিশ্বাস উঠে যাওয়ার শঙ্কা ফিফা আগেই জানিয়েছিল। কদিন আগেই ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন বিশ্বকাপটা ডিসেম্বর মাসে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে সময় তাপমাত্রাটা সহনীয় থাকবে। ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ও উয়েফাও সমর্থন জানিয়েছে ফিফাকে। কিন্তু ব্ল্যাটারের ঘোষণাকে ভালোভাবে নিতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ডিসেম্বর মাসে বিশ্বকাপ হলে ইউরোপের ঘরোয়া লিগে একটা ছেদ পড়বেই। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে ব্ল্যাটারের ঘোষণা ইউরোপের ঘরোয়া লিগের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। বাকি লিগগুলো অবশ্য এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি। এএফপি।