বিরোধ আর বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-ইংল্যান্ড ক্রিকেট লড়াই ‘উপহার’ দিয়েছে অনেক বিতর্ক। আগামী পরশু আরেকটি সিরিজ শুরুর আগে সেসব বিতর্কই পেছন ফিরে দেখা২০১০: স্পট ফিক্সিং কেলেঙ্কারি: ২০১০ সালের ২৮ আগস্ট। ম্যাচ পাতানো নিয়ে বোমা ফাটিয়েছিল সদ্য বিলুপ্ত ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। তাদের ছদ্মবেশী সাংবাদিক মাজাহার মাহমুদের পাতা ফাঁদে ধরা পড়েলেন তিন ক্রিকেটার। এজেন্ট মাজহার মজিদের কাছ থেকে টাকা নেন অধিনায়ক সালমান বাট, তাঁর পরামর্শেই লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করেছিলেন দুই ফাস্ট বোলার আমির ও আসিফ। এর পরিণতি এখন সবারই জানা। ২০০৬: ওভাল কাণ্ড: তিনবার পরিবর্তন হয়েছে ওভাল টেস্টের ফল। সেটি ছিল সিরিজের শেষ টেস্ট। চতুর্থ দিনে বল ট্যাম্পারিংয়ের জন্য পাকিস্তানকে পাঁচ রান জরিমানা করেছিলেন দুই আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ। প্রতিবাদে চা-বিরতির পর আর মাঠে আসেনি পাকিস্তান দল। জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। টেস্ট ইতিহাসে ম্যাচ ছেড়ে দেওয়ার ঘটনা এই একটিই। পরে ম্যাচ রেফারির শুনানিতে ট্যাম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেও মাঠে না আসার শাস্তি পান পাকিস্তানের অধিনায়ক ইনজামাম। চাপে পড়ে আইসিসি একবার ম্যাচটাকে ড্র ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত অবশ্য জয়ী দল হিসেবে লেখা হয় ইংল্যান্ডেরই নাম। ২০০৫: আফ্রিদির পাগলামি: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিছু সময় বন্ধ ছিল ফয়সালাবাদ টেস্টের খেলা। এ সময়েই চুপিসারে বুট দিয়ে পিচে কিছু ক্ষত তৈরি করেন শহীদ আফ্রিদি। ম্যাচ আবার শুরু হলে ব্যাপারটা চোখে পড়ে ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক ও আম্পায়ার ড্যারেল হেয়ারের। টেলিভিশন ফুটেজ নিশ্চিত করে আফ্রিদির এই কাজ। আচরণবিধি ভঙ্গের জন্য এক টেস্ট ও তিন ওয়ানডের নিষেধাজ্ঞায় পড়েন আফ্রিদি। ১৯৯২: বল ট্যাম্পারিং কাহিনি: বিশ্বকাপ জয়ের প্রথম ইংল্যান্ড সফরে গেল পাকিস্তান। রিভার্স সুইংয়ের জাদুতে সেবার ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছিলেন দুই ‘ডব্লিউ’ আকরাম ও ইউনুস। ২-১ এ সিরিজ হেরেছিল স্বাগতিকেরা। ব্রিটিশ মিডিয়া ‘প্রতারক’ বলল আকরাম-ইউনুসকে। বল বিকৃতি করেই নাকি সুইং পাচ্ছেন পাকিস্তানিরা—এমন দাবিই ছিল ব্রিটিশ মিডিয়ার। এরপর লর্ডস ওয়ানডেতে আম্পায়াররা ট্যাম্পারিংয়ের সন্দেহে বল পরিবর্তন করলেন। পাকিস্তানিরা নিজেদের নির্দোষ দাবি করলেও পুরো সিরিজেই ছিল দুই দলের তীব্র বৈরিতা। ১৯৮৭: মাইক গ্যাটিং-শাকুর রানার ঝগড়া: ইংল্যান্ড এল পাকিস্তান। প্রথম টেস্টেই শুরু বিতর্ক। সেটি বড় আকার নেয় ফয়সালাবাদে দ্বিতীয় টেস্টে। বোলিংয়ের সময় ফিল্ডার সরানোর অভিযোগ তুলে পাকিস্তানি আম্পায়ার শাকুর রানা ‘প্রতারক’ বলে বসলেন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিংকে। একপর্যায়ে গ্যাটিং ধাক্কা দেন শাকুরকে। এরপর শাকুরের খেলা চালাতে অস্বীকৃতি। তাঁর দাবি, গ্যাটিংকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। এই চাপান-উতোরে তৃতীয় দিনে খেলাই হয়নি। শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপে বাতিল হয়নি ওই সফর। এএফপি।