বিলবোর্ড উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বিলবোর্ড গেল কই? এমএ আজিজ স্টেডিয়ামে এলে এখন এ প্রশ্নটি মনে আসে। গত জুলাইয়ে এখানে প্রিমিয়ার ফুটবল লিগ উদ্বোধন হওয়ার পর গোটা এলাকায় প্রচারণা ছিল অনেক। ঝকঝকে তিন রাস্তার মোড়ে নামলে ফুটবল-উৎসবের আঁচ পাওয়া যেত। ১২ দলের বিলবোর্ড, নামী খেলোয়াড়দের ছবি...কত কী! সেসব আর নেই। স্টেডিয়ামের উঠোনে চলছে শিল্পপণ্য মেলা, যেটির বিজ্ঞাপনই চোখ কাড়ে। বাফুফে বলছে, লিগের প্রচারণার দায়িত্ব সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের। কিন্তু লিগের স্বত্ব কেনা ওই প্রতিষ্ঠানের ভাষ্য, তাদের খরচ নাকি বেড়ে যাচ্ছে অনেক। ক্যারাভানে টিকিট বিক্রির ওপর তাই জোর দেওয়ার কথা বলছে তারা। তবে সেটিও প্রয়োজনের তুলনায় খুবই কম। মুশকিলটা হচ্ছে, এ নিয়ে যেন কারও কোনো হেলদোল নেই!