বিলম্বিত অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে যাচ্ছে দল ঘোষণায় ফিফার বেঁধে দেওয়া সময়। অথচ অস্ট্রেলিয়ার কোনো খবর নেই! শেষ পর্যন্ত শেষ সময় পেরিয়ে যাওয়ার পরই কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু জানালেন চূড়ান্ত হয়েছে তাঁর দল। ২৭ জনের দল থেকে বাদ পড়েছেন টম রজিচ, মার্ক বিরঘিটি, জশ কেনেডি ও লুক উইলশায়ার। দলে আছেন ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা তিন খেলোয়াড় টিম কাহিল, মার্ক ব্রেসিয়ানো ও মার্ক মিলিগান। ‘বি’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ হল্যান্ড ও চিলির সঙ্গে খেলবে সকারুরা। এএফপি।