বিলম্বিত মধুচন্দ্রিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি ফেসবুক থেকে
ছবি ফেসবুক থেকে

আবদুর রাজ্জাকের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে মনে হবে বিয়েটা মাত্রই করেছেন! আর করেই চলে গেছেন মধুচন্দ্রিমায়। স্ত্রী ইশরাত জাহানকে নিয়ে পেনাং, লঙ্কাউই ঘুরে বেড়াচ্ছেন মহা আনন্দে। কোনো ছবিতে পেনাংয়ের বৌদ্ধমন্দিরের সামনে দাঁড়িয়ে তো কোনোটায় ইয়া বড় গলদা চিংড়ি হাতে কপোত-কপোতী। হ্যাঁ, মালয়েশিয়ায় মধুচন্দ্রিমা কাটাতেই গেছেন জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার। তবে বিয়ের পর পর নয়, বিয়ের প্রায় এক বছর পর। আগামী ৮ জুলাই ‘বিয়েবার্ষিকী’র কেক কাটবেন রাজ্জাক দম্পতি। এর আগের সময়টাও যে তাঁদের খারাপ কাটছে না, পেনাংয়ের বৌদ্ধমন্দিরের সামনে এই ছবিই তার প্রমাণ। ফেসবুকে আলাপচারিতায় সেটা বললেনও, ‘খুব ভালো সময় কাটছে এখানে...।’ এক সপ্তাহের মধুচন্দ্রিমা শেষে ১৩ জুন স্ত্রীকে নিয়ে দেশে ফেরার কথা রাজ্জাকের

l ছবি ফেসবুক থেকে