বিশিষ্ট দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর লন্ডন অলিম্পিকের পরই অবসর নিয়ে ফেলেছেন মাইকেল ফেল্প্স। গত পরশু বার্সেলোনায় শুরু হওয়া বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সর্বকালের অন্যতম সেরা সাঁতারু এলেন দর্শক হয়ে। কিন্তু ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে! ১৮টি অলিম্পিক সোনাজয়ী গলফার হওয়ার সাধনা চালিয়ে যাচ্ছেন। সেই গলফ খেলতে গিয়েই পায়ের এই হাল। শারীরিক যে অবস্থায় আছেন ২৮ বছর বয়সী সাঁতারু, তাতে বার্সেলোনার পুলে নামলে নির্ঘাত কয়েকটি সোনা জিততেন। গলফের এই দুর্ঘটনা ফেল্প্সকে কি এই উপলব্ধিই দিল—সাঁতারুরা পুলেই সুন্দর, গলফাররা গলফ কোর্সে! রয়টার্স।