বিশু বাদ, এলেন ফুদাদিন
একাদশ থেকে ছিটকে পড়লেন দ্বিতীয় টেস্টে। তৃতীয় টেস্টে স্কোয়াডেই জায়গা হারালেন দেবেন্দ্র বিশু। প্রথম টেস্টে বিশুর বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে সুযোগ পান শেন শিলিংফোর্ড। এই অফ স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্স বিশুকে দল থেকেই ছিটকে দিল। চোটের কারণে তৃতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না কার্ক এডওয়ার্ডসকে। সহ-অধিনায়কের বদলে ডাকা হয়েছে আসাদ ফুদাদিনকে। গায়ানার ২৬ বছর বয়সী বাঁহাতি এবার ঘরোয়া টুর্নামেন্টে ৫৭৬ রান করেছেন ৪৮ গড়ে।একাদশে অবশ্য পরিবর্তন চান না অধিনায়ক ড্যারেন স্যামি। তবে প্রথম দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের যা অবস্থা, তাতে ফুদাদিনের অভিষেকও হয়ে যেতে পারে। একাদশে আরেকটি পরিবর্তনও আসতে পারে। পিঠে কিছুটা ব্যথা অনুভব করছেন ফিদেল এডওয়ার্ডস। এই ফাস্ট বোলার খেলতে না পারলে একাদশে ঢুকবেন রবি রামপল। ডমিনিকায় তৃতীয় টেস্ট শুরু আগামী পরশু। ওয়েবসাইট।