প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় উইকেটে ১১২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো জুটিতেই বাংলাদেশের সর্বোচ্চ। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান পেছনে ফেলেছেন আফতাব আহমেদ-মোহাম্মদ আশরাফুল জুটিকে। ২০০৭ সালে জোহানেসবার্গে তৃতীয় উইকেটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৯ রান করেছিলেন তাঁরা। সাকিব-মুশফিকের ১১২ টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ শতরানের জুটি। সর্বোচ্চ অপরাজিত ১৩২ রানের জুটিটি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে আসে এই রান। এর পরই আছে গত বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে শামসুর রহমান ও সাকিবের ১১৮ রান। এটাও ছিল দ্বিতীয় উইকেটে।