আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরশু নিজের পঞ্চম ফিফটি পেয়েছেন আয়াল্যান্ডের পল স্টার্লিং। আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদও কাল পেলেন পঞ্চম ফিফটি। টি-টোয়েন্টিতে ব্রেন্ডন ম্যাককালামের পঞ্চাশ ছাড়ানো ইনিংস ১৪টি, পাঁচের কথা আলাদা করে বলার কী আছে! আছে, কারণ টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটসম্যানদের বাইরে স্টার্লিং-শাহজাদের ফিফটিই টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি। তিন ফিফটি নিয়ে এই দুজনের কাছাকাছি আছেন স্কটল্যান্ডের ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাকলাউড, কেনিয়ার কলিন্স ওবুয়া ও হল্যান্ডের মাইকেল সোয়ার্ট।