বিশে শেষ করলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভলভিক হিল্ডেশেইম ওপেনের শেষ দিনে আর এগোতে পারলেন না সিদ্দিকুর রহমান। বিশে থেকেই শেষ করলেন এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্ট। দক্ষিণ কোরিয়ার জেচনে কাল শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছেন বাংলাদেশের সেরা গলফার। চার রাউন্ডে সিদ্দিকুরের স্কোর ৭১-৭১-৭০-৭১ মোট ২৮৩, যেটা মোট পারের চেয়ে পাঁচ শট কম। তিন লাখ ডলারের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন স্বাগতিক দেশের ইন-উ লি। পারের চেয়ে ১২ শট কম খেলেছেন এই কোরিয়ান।