বিশেও নেই ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামতে নামতে ২০-এরও নিচে নেমে গেল ব্রাজিল। তিন ধাপ পিছিয়ে কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমে গেছে দলটি। আগামী বিশ্বকাপটা হচ্ছে নিজেদের মাটিতে, তাই খেলতে হচ্ছে না বাছাইপর্ব। এর মূল্য তো দিতে হচ্ছেই, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মূল্য দিচ্ছে প্রীতি ম্যাচগুলোর বাজে ফলেরও। ২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলে নেই ব্রাজিল। এর পর থেকে শুধুই প্রীতি ম্যাচ খেলা দলটি সর্বশেষ ছয় ম্যাচে জিতেছে মাত্র একটিতেই। র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এর পরই আছে জার্মানি ও আর্জেন্টিনা। কোনো ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে ১৫২ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ফিফা ডট কম।