বিশেষ ইনিংস, বিশেষ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ একটা ইনিংস এনে দিল বিশেষ একটা জয়। ১৮৯ রানের অপরাজিত ইনিংসটি মার্টিন গাপটিলের কাছে বিশেষ কিছু। অসাধারণ সেই ইনিংসের হাত ধরেই নিউজিল্যান্ড জিতল ম্যাচ, ধরা দিল সিরিজ জয়। কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কাছে যে জয়টা অসাধারণ।র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলের সঙ্গে আট নম্বর দলের লড়াই। বাস্তবের ব্যবধান যে আদতে অতটা বিশাল নয়, তা মোটামুটি জানাই ছিল। তাই বলে আইসিসি র‌্যাঙ্কিংকে এভাবে বুড়ো আঙুল দেখাবে নিউজিল্যান্ড, সেটাই বা কজন ভাবতে পেরেছিল! দুই নম্বর দলকে তাদের মাটিতে প্রথম দুই ম্যাচেই হারিয়ে সিরিজ জিতে নিল আট নম্বর দল! র‌্যাঙ্কিংয়েও তাই হলো বেশ ওলট-পালট। ইংল্যান্ড নেমে গেছে চারে, ওয়েস্ট ইন্ডিজকে টপকে নিউজিল্যান্ড উঠে গেছে সাতে। নটিংহামে কাল সিরিজের শেষ ম্যাচটি জিতলেও চারেই থাকতে হবে ইংল্যান্ডকে।দুই ম্যাচে দুটি অপরাজিত সেঞ্চুরি, দুবার ম্যাচসেরা—ইংল্যান্ডকে বলতে গেলে একাই সিরিজে হারিয়ে দিয়েছেন গাপটিল। পরশু সাউদাম্পটনে তো ছাড়িয়ে গেছেন স্বপ্নের সীমানা। গড়েছেন দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। ১৯ চার ও ২ ছয়ে ১৫৫ বলে অপরাজিত ১৮৯। ছাড়িয়ে গেছেন বন্ধু লু ভিনসেন্টকে, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যাঁর ১৭২ ছিল আগের রেকর্ড।নিজের কীর্তি উদ্যাপনে ভিনসেন্টের কথাও মনে পড়ল গাপটিলের, ‘স্পেশাল ইনিংস, স্পেশাল অনুভূতি। ম্যাচের আগে অবশ্যই এমন কিছু ভাবতেও পারিনি। আমি চেয়েছিলাম স্রেফ যতক্ষণ সম্ভব খেলে যেতে। খুব ভালো লাগছে...লুর (ভিনসেন্ট) সঙ্গে অনেক খেলেছি, আমাদের সম্পর্কও দারুণ। ওকে ছাড়িয়ে গেলাম, আজ রাতে ওকে খানিকটা জ্বালাতে হবে!’ টানা দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি, সিরিজে ২৯২ রান, কোনো গড়ই নেই গাপটিলের! ২৬ বছর বয়সী ওপেনার চান এই ফর্মটা ধরে রাখতে, ‘যেভাবে ব্যাট করছি, তাতে আমি খুমি। আশা করি এই ধারা আরও অনেক দিন ধরে রাখতে পারব।’ম্যাককালামের কণ্ঠেও গাপটিলের উচ্ছ্বসিত প্রশংসা। তবে দলের অধিনায়ক হয়ে শুধু একজনের কথা বললেই তো চলে না, ম্যাককালাম-স্তুতিতে ভাসালেন পুরো দলকে, ‘দলের সঙ্গে সম্পৃক্ত সবার জন্যই এই সিরিজ জয় খুবই বিশেষ কিছু। এমন কিছু, যা রোমন্থন করব আমরা অনেক দিন। ইংল্যান্ডের মতো একটা দলের বিপক্ষে তাদের কন্ডিশনে দুই ম্যাচেই সিরিজ জয় চাট্টিখানি কথা নয়। যেভাবে জিতলাম, তাতে প্রমাণ করতে পেরেছি সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা কতটা ভালো দল হয়ে উঠতে পারি।’প্রথম ম্যাচে ৫ উইকেটে হার, পরশু ৮৬ রানে—দেশের মাটিতে চার বছর পর সিরিজ হারল ইংল্যান্ড। অ্যালিস্টার কুক মানছেন, চ্যাম্পিয়নস ট্রফির আগে দলের জন্য বড় ধাক্কা এই হার। ইংলিশ অধিনায়কের আশা, ব্রড-ফিনরা চোট কাটিয়ে ফিরলে বদলে যাবে দলের চেহারা। ওয়েবসাইট।